এদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। পরে অন্যান্য কর্মকর্তা ও সিটি করপোরেশনের কর্মীরা গাছের মহাসড়কের পাশের বিশাল এলাকা জুড়ে গাছের চারা রোপণ করেন।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ‘চলতি বছরে ৫০ হাজার গাছ লাগানোর নির্দেশনা থাকলেও এক লাখ গাছের চারা রোপণ করা হবে হবে। সড়ক-মহাসড়কের দু'পাশ ছাড়াও খননকৃত খালের দু'পাশে গাছ লাগানো হবে। গাছ রোপণের পর রক্ষণাবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। রোপিত গাছগুলো রক্ষায় স্থানীয়দের সহায়তাও চান সিটি প্রশাসক।
এসময় সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজিব উল আহসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরীন সুলতানা, আঞ্চলিক কর্মকর্তা ফৌজিয়া নাজনীন ও নাহিদ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





