এর আগে গত শুক্রবার ভোররাতে ওই সীমান্ত দিয়ে চার নারী, চার পুরুষ ও চার শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। এরপর চারদিন ধরে তারা সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। বিজিবির আহ্বানে পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল বিএসএফ। এরপর আজ সোমবার তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়া হয়।
আরও পড়ুন:
কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক রয়েছে।





