শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে হুইল‌ চেয়ার পেল প্রতিবন্ধী শিশু মানসুরা

হুইল‌ চেয়ার পেল প্রতিবন্ধী শিশু মানসুরা
হুইল‌ চেয়ার পেল প্রতিবন্ধী শিশু মানসুরা | ছবি: এখন টিভি
1

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে এসে সাত বছর বয়সী মানসুরা পেলেন হুইল চেয়ার। আজ (বৃহস্পতিবার, ২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

হুইল চেয়ার পেয়ে মানসুরার মা রুনা আক্তার (২৮) বলেন, ‘আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী। সে নাড়াচাড়া বা চলাফেরা করতে পারে না। তাই জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানিতে ডিসি ম্যাডামের সঙ্গে দেখা করে মেয়েটির জন্য একটি হুইল চেয়ারের আবেদন করি। এদিকে আবেদনের পরই জেলা প্রশাসক আমাদের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। যেটি পেয়ে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত।’

আরও পড়ুন:

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘গণশুনানিতে প্রতি সপ্তাহেই এধরনের অসহায় মানুষের কথা শুনে চেষ্টা করি সাধ্যমত সহযোগিতা করার। এরই ধারাবাহিকতায় আজ এই ফুটফুটে প্রতিবন্ধী শিশুটির জন্য একটি হুইলচেয়ার ব্যবস্থা করি। যেন ওই শিশু কন্যার মায়ের কাজ কর্মে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংবাদিক জুবাইদুল ইসলাম ও জাহিদুল খান সৌরভসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএস