মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রুবেল প্রধান চাঁদপুর জেলার উত্তর পাঁচ আনী এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিত রুবেল মাদকের টাকা সংগ্রহের জন্য প্রতিবেশী বৃদ্ধা সাফিয়াকে (৭৭) নিজ ঘরে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল ভুঁইয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার পরে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া।
বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। পরে র্যাব রুবেলকে গ্রেপ্তার করে। পরে রুবেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।





