আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ১০টা ও দুপুর ১২টায় পৃথক দুই দফায় এ পাহাড়ধস ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের ফলে দরিয়ানগর এলাকার পাহাড়ি মাটি নরম হয়ে এই ধসের সৃষ্টি হয়। এতে মেরিন ড্রাইভ সড়কের ওপর কাদামাটির আস্তরণ পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যের একটি টিম মাটি সরানোর কাজ শুরু করে।
আরও পড়ুন:
ঘটনাস্থলে থাকা হাসান আলী নামের এক গাড়িচালক বলেন, ‘সকাল সাড় ১০টা ও দুপুর ১২টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে। আমি একদম কাছাকাছি ছিলাম, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। ধসের পরপরই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।’
এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।




