বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।
এর আগে গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারুফের মৃত্যু হয়। তার মৃত্যুর পরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা মাইদুল ও মা বিউটি। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।




