সিংগাইরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৩টির প্যাথলজি বন্ধ

সিংগাইরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
সিংগাইরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দু’টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

সিলগালা করা প্রতিষ্ঠান দু’টি হলো সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের সময় অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেয়া হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

এসএস