চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া
চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া | ছবি: সংগৃহীত
1

চট্টগ্রামে একটি শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) জেলার ভাটিয়ারি উপজেলার ফেরদৌস স্টিল নামের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ইয়ার্ড কর্তৃপক্ষ সূত্র জানায়, একটি জাহাজে কাজ করার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখা যায়। বিষয়টি দেখতে সেফটি টিমের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তারা গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন।

পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এসএইচ