ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে  আব্দুল খালেক
র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে আব্দুল খালেক | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে র‍্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব- ১৪ এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

র‍্যাব- ১৪ এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত চাঁদাবাজি এবং পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দার আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় গুরুতর আহত হন নিহতের ভাই রিয়াদও। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

জেআর