আদমজীর পোশাক কারখানায় আবারও ৪০ শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

অসুস্থ হয়ে পড়া এক নারী শ্রমিক
অসুস্থ হয়ে পড়া এক নারী শ্রমিক | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে।

শ্রমিকরা জানায়, সকাল ৬টার দিকে কাজে যোগ দেন তারা। সকাল ৭টার পর থেকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে কয়েকজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে এবং দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করে।

অসুস্থ শ্রমিকদের বেপজা হসপিটাল, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। সকাল সাড়ে ৮টার দিকে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, এর আগের দিন শনিবারও একই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক একইভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অজ্ঞান হয়ে যান। পরপর দুই দিন একই ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএইচ