জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবির অভিযানে সার জব্দ

বিজিবির অভিযানে সার জব্দ
বিজিবির অভিযানে সার জব্দ | ছবি : সংগৃহীত
0

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। আজ (সোমবার, ৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হয়। জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার মোট ১৩ বস্তা সার জব্দ করেন। এসময় কাউকে আটক করতে পারেননি বিজিবি।

আরও পড়ুন:

বিজিবি জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এফএস