আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বায়ু দূষণের অপরাধে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংয়ের ম্যানেজার মো. রেজাউল করিমকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, ‘পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। যারাই পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’





