কোর্সে সামগ্রিক নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডিকে (পি) সম্মানজনক ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। সনদ ও ট্রফি বিতরণ শেষে উত্তীর্ণ কর্মকর্তাদের উদ্দেশে পেশাগত জীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান।
এবারের কোর্সে দেশ-বিদেশের মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে কর্মকর্তাদের দক্ষ করে তুলতে এ কোর্সটি বিশেষভাবে পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) প্রশিক্ষক এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





