নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন ও তার ছেলে শরিফুল ইসলাম।
স্থানীয়রা জানান, নাচোল উপজেলার সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু কিনে ভটভটিতে করে ১০ জন বাড়ি ফিরছিলেন। পথে চককীর্তি ইউনিয়নের পুসকুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তার ছেলে শরিফুল ইসলামসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যান। আহত আটজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গরু বোঝাই ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে বাবা ও ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





