বিজিবি জানায়, অভিযানে ২৬টি শাড়ি, একটি কম্বল, ৫০০ গ্রাম জিরা, দুইটি হরলিক্স, এক হাজার ৬৮ প্যাকেট বিস্কুট ও ১১১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





