ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সঙ্গে ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ রেলওয়ের ২০০টি লিংকে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি হয়।
আজ (শুক্রবার, ১৫ অক্টোবর) প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।
ভারত-বাংলাদেশের গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে। পরে বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তরের পর সৈয়দপুর ওয়ার্কশপে কোচগুলো চালুর প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম চলবে।
এদিকে নতুন কোচগুলো বাংলাদেশে প্রবেশের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে দর্শনা আন্তর্জাতিক স্টেশন কর্তৃপক্ষ।





