ফায়ার সার্ভিস জানায়, কেরানীগঞ্জের নারিকেলবাগের আমান প্লাস্টিকের একটি কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে আরও ৩ টি ইউনিট ঘটনাস্থলে যায়।
দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানায় তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এমনকি নিহতের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।





