ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলেন মির্জা ফয়সল আমীন

জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে মির্জা ফয়সল
জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে মির্জা ফয়সল | ছবি: সংগৃহীত
0

ঠাকুরগাঁও-১ আসনের উপৃনির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরের হাজীপাড়া এলাকায় দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি।

এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য। মির্জা ফয়সল আমিন বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

অন্যদিকে, বিজয়ী প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে দেলাওয়ার হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা তার। নির্বাচনের পর দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

এফএস