শমশেরনগরে পুলিশের অভিযান: বিদেশি সিগারেট-সিএনজিসহ আটক ১

পুলিশি হেয়াজতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সিগারেট
পুলিশি হেয়াজতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সিগারেট | ছবি: সংগ্রহীত
0

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় সিগারেটসহ মাসুম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটেরিকশাও জব্দ করা হয়।

গতকাল (রবিবার, ১ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক মাসুমের বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তার ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৫০০ প্যাকেট (১০ হাজার শলাকা) ভারতীয় সিগারেটসহ সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে বিদেশি সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, ‘৫০০ প্যাকেট (১০ হাজার শলাকা) বিদেশি সিগারেটসহ সিএনজি জব্দ ও একজনকে আটক করা হয়েছে।’ এ বিষয়ে পরবর্তী আইনী প্রদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসএইচ