এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪), মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল শহরের কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।
আরও পড়ুন: স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ফ্রিজে লুকানোর সময় আটক স্ত্রী
নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





