আজ (শুক্রবার, ১৯ জুন) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের লুণ্ঠিত ২ টি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি সহ ৭৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে।’
তিনি আরও জানান, এ ঘটনায় আগেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দিতে অটো স্বজলের নাম উঠে আসে। ৪ মাস চেষ্টার পর স্বজলকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে, গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গেন্ডারিয়া থানায় ২ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
