এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার দড়গ্রাম (কোদালিয়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার আ. বাছেদের ছেলে মো. সোহাগ মিয়া (৩০) এবং একই উপজেলার সাফুল্লী এলাকার নিতাই শীলের ছেলে সঞ্জিত (২৬)।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার দড়গ্রাম (কোদালিয়া) এলাকায় মানু মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং সঞ্জিতের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। এর মধ্যে সোহাগ মিয়ার নামে আটটি এবং সঞ্জিতের নামে একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





