আজ (শনিবার, ১০ অক্টোবর) এসআরবি-৬ খুলনার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর) এসআরবি-৬ এর কাছে এসব দস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা ও অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন:
সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হিসাবে দেখা দিয়েছে। অতীতে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলেও সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
এসআরবি-৬ আশা করছে, এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা জোরদার হবে এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ উন্নত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।




