জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫২টি শাড়ি, চারটি কম্বল, এক কেজি জিরা, চার প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৪০টি চকলেট এবং এক হাজার ১৮০টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৪৫০ টাকা।
আরও পড়ুন:
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে বলেও জানান তিনি।




