সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান

ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান
ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগ ঘিরে আলোচনায় আসা সেই ঘুন্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরের পর এ অভিযান শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএনসি জানায়, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শন করেন ইশরাক হোসেন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

এএইচ