ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান; মাদক উদ্ধার, আটক ৮৫

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (সোমবার, ১৯ অক্টোবর) মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি। অভিযানে মাদকদ্রব্যসহ আটক হওয়া ৮৪ জনের মধ্যে ২৪ জন নারী ও বাকী ৬০ জন পুরুষ।

পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ঐ বাড়ির মালিক। বাড়িটি এয়ারবিএনবি এবং ট্রাভেলার প্ল্যাটফর্মে মাধ্যমে ভাড়া দিয়েছিলেন ওই কর্মকর্তা। তবে জন্মদিনের নামে বাসা ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে মাদকসেবন,, ডিজে পার্টিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিলো।

আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। আটককৃতদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা সংস্থা। এরইমধ্যে এ ঘটনায় দায়িত্ব থেকে সরিয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জহিরের দাবি, ভাড়া দেওয়া বাসায় ভাড়াটিয়া যদি কোন অনৈতিক কাজ করে সে জন্য বাড়ি মালিকের শাস্তি হওয়া উচিত না।

এএইচ