ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৪৪৬ মামলা

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ২ হাজার ৪৪৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৭, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১২টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩২০, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৯০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫৮ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩৮৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।—বাসস

এএইচ