আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন।
আরও পড়ুন:
পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক, ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেয়া হবে।
কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচারের অভিযোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।





