জেলা: বরগুনা
বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প)। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২

বরগুনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বরগুনায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীর ওপর বখাটের হামলা

বরগুনায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীর ওপর বখাটের হামলা

বরগুনার বেতাগীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। বখাটের হামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর তিনটি দাঁত উপড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্কারের অভাবে জরাজীর্ণ ঘর; সুপেয় পানির সংকটে পোটকাখালী আবাসনবাসী

সংস্কারের অভাবে জরাজীর্ণ ঘর; সুপেয় পানির সংকটে পোটকাখালী আবাসনবাসী

বরগুনার পোটকাখালী আবাসন প্রকল্পে গৃহহীন মানুষের মাথা গোঁজার স্বপ্ন এখন চরম দুর্ভোগে রূপ নিয়েছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে টিনের চাল ও কংক্রিটের খুঁটি। একটু বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে ভিজে যায় আসবাবপত্র। অন্যদিকে আবাসনটিতে থাকা ছয়টি গভীর নলকূপই অকেজো হয়ে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।

অন্যের এনআইডি ও ট্রেড লাইসেন্সে ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬

অন্যের এনআইডি ও ট্রেড লাইসেন্সে ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ট্রেড লাইসেন্স ব্যবহার করে প্রায় ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার পাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাংসের পরিমাণ ৯ মণ (প্রায় ৩৬০ কেজি)।

বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাদার ফাঁদে ৪৫ কিলোমিটার সড়ক, দুর্ভোগে বরগুনাবাসী

বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাদার ফাঁদে ৪৫ কিলোমিটার সড়ক, দুর্ভোগে বরগুনাবাসী

ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে বরগুনায় উঁচু করা হয়েছে বেড়িবাঁধ। কিন্তু বাঁধ উঁচু করার এই উদ্যোগে বলি হয়েছে যোগাযোগের প্রধান পথগুলো। বরগুনার প্রায় ৪৫ কিলোমিটার পিচঢালা সড়ক এখন পরিণত হয়েছে কাদামাখা চরম দুর্ভোগের ফাঁদে। কোনো যানবাহন না চলায় রোগী, শিশু ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বলেশ্বর নদীতে ২ কেজি ৭০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি প্রায় ১৬ হাজারে!

বলেশ্বর নদীতে ২ কেজি ৭০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি প্রায় ১৬ হাজারে!

বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশালাকার ‘রাজা ইলিশ’। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে প্রকাশ্যে নিলামের মাধ্যমে মাছটি ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়।

হেরোইনসহ আটক যুবক গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

হেরোইনসহ আটক যুবক গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের সামারি ট্রায়ালে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সামুদ্রিক প্রাণির ধারাবাহিক মৃত্যু নিয়ে উদ্বেগ; বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

সামুদ্রিক প্রাণির ধারাবাহিক মৃত্যু নিয়ে উদ্বেগ; বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী তিমির মরদেহ। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে আন্দারমানিক নদীর তীরে স্থানীয় লোকজন তিমিটিকে দেখতে পান।