
দখল-দূষণে বিপর্যস্ত ডাকাতিয়া; ১০ কিলোমিটারে ৭০০ অবৈধ স্থাপনা
দখল-দূষণে বিপর্যস্ত চাঁদপুরের ডাকাতিয়া নদী। কমছে মাছ, হারাচ্ছে জীববৈচিত্র্য। নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, শহরের বড় স্টেশন থেকে গাছতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় চিহ্নিত হয়েছে সাত শতাধিক অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদে শিগগিরই চালানো হবে অভিযান।

চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ ‘বাঘ’ সাজতে চান: এমপি মানিক
কেউ কেউ লংমার্চের বক্তব্য দিয়ে ‘এক বনের এক বাঘ’ সাজতে চান বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, ‘একেক জায়গায় একেক ধরনের বক্তব্য দিয়ে স্বঘোষিত নানার জন্ম হয়েছে।’

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

১৬ মাসে কাজ মাত্র ২৫ শতাংশ; নতুন টেন্ডারের পরও নির্মাণে স্থবিরতা
চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের দ্বিতীয় পর্যায়ে টেন্ডার প্রক্রিয়ার দুই মাস পার হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এর আগে দুই বছর মেয়াদি প্রকল্পের ১৬ মাসে কাজ হয়েছিল মাত্র ২৫ শতাংশ। পরে ঠিকাদার জটিলতায় বন্ধ হয়ে যায় কাজ। ফলে নানাবিধ দুর্ভোগে কমছে নৌপথের যাত্রী। লঞ্চ মালিকদের আশঙ্কা, দ্রুত টার্মিনাল নির্মাণ না হলে সংকটে পড়বে এই রুটের নৌযান ব্যবসা।

নিষ্ক্রিয় ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে প্রয়োজন নেই: এমপি মানিক
দায়িত্ব নিয়ে বসে থাকা ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে রাখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসে এসব কমিটি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কী পদক্ষেপ নেয় ও তা বাস্তবায়ন করে, তার ওপর পরবর্তী কমিটি নির্ধারণ করা হবে।’

বিদ্যুৎ সংকটে অচল চাঁদপুর বিসিক শিল্পনগরী; অর্ধেকে নেমেছে উৎপাদন
চাঁদপুর বিসিক শিল্পনগরীতে বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় থেমে যাচ্ছে কারখানার মেশিন। বাড়তি খরচে জেনারেটর চালাতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। শিল্প উদ্যোক্তাদের দাবি, ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন নেমেছে অর্ধেকে।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

চাঁদপুরে ব্যবসায়ী অমর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জুয়েলারি ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন আদালত। এদের মধ্যে আসামি হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জয় বিশ্বাস অনিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।