Recent event

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছো, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দাও: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
0

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছো, এবার শান্ত হয়ে জামায়াত ইসলামকে দেশ চালানোর সুযোগ দাও বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গ্রামে যে জোয়ার উঠেছে, তা দেখে অনেকের মাথা এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুতে কাজ হবে না।’ এসময় তিনি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের কে বিজয়ী করার অনুরোধ জানান।

আরও পড়ুন:

‎তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে একটি দল জাতির কাপড় খুলে নেবে। ক্ষমতায় যাওয়ার আগেই ওই দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দু বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তাদের কাছে এ দেশের জানমাল নিরাপদ নয়।’

সমাবেশে চাঁদপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী শাজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জিএসসহ কেন্দ্রীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও দলীয় কর্ম-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এফএস