
ব্যবসায়ীর গাড়ি থেকে ১ কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ৯৭ লাখ
গাজীপুরের ল্যাভেন্ডার ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এসময় চুরি যাওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে আটক সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুরে আটক সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকার সংশ্লিষ্টদের কটূক্তি করে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা
গাজীপুরে পৃথক চার ঘটনায় এক কিশোর ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শ্রীপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সূতিয়া নদীর বাপ্তা হাজীবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

টঙ্গীতে শিশুখাদ্য কারখানায় জুসের বোতলে ‘মূত্র’ পাওয়ার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে শিশুদের খাদ্য ও পানীয় উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে জুসের বোতলে মূত্র পাওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযানে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং পণ্যে ভুল মোড়ক ব্যবহারের অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৮ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশন এলাকার আউটার সিগন্যাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

দেশের তরুণরা পরিবর্তনের নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে—এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা এবং দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।’

প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ, ইউনিয়নে হবে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।