
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম দায়ী: বিমানমন্ত্রী
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম সরকার দায়ী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

জামালপুরে ৯ ঘণ্টা ধর্মঘটের পর বাস চলাচল শুরু
জামালপুর জেলা প্রশাসনের সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠকের পর জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে জামালপুর থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে।

পানিবন্দি জীবন, বাড়ছে পানিবাহিত রোগ; শুধু আশ্বাসেই আটকে প্রতিকার
জলাবদ্ধতায় চলতি বর্ষা মৌসুমে জনদুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। সারাবছর বাড়িতে পানি থাকায় শিশুদের পড়াশোনার পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে স্থবির জীবন। এছাড়াও বাড়ছে পানি বাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ। এভাবেই দিন পার করছেন জামালপুর পৌর এলাকার প্রায় ২শতাধিক পরিবার। পৌরসভার সব ধরনের ট্যাক্স ও কর নিয়মিত পরিশোধের পরও একাধিকবার আবেদন করেও মিলছে না কোনো প্রতিকার। শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪, আহত অন্তত ১৫
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এসময় বাস উল্টে অন্তত ১৫ জন আহতও হয়েছেন।

নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ; জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর সদরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

তীব্র লোডশেডিংয়ে নাকাল জামালপুর, ব্যাহত সেচ-শিল্প
জামালপুরে চলমান তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। চরম ভোগান্তিতে মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে সাত থেকে আট ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলে সেচ দেয়া ও শিল্পাঞ্চলের অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। এছাড়াও অফিস আদালতে লোডশেডিংয়ে দাপ্তরিক কাজও ব্যাহত।

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে।

জামালপুরে গৃহবধূ হত্যা: নেপথ্যে পরকীয়া ও ভিডিও ফাঁদ
জামালপুরে ‘স্বামীর হাতে স্ত্রী খুনের’ ঘটনার তদন্ত শেষ করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৩ আগস্টের এ ঘটনার তদন্তে বেরিয়ে আসে নিহত ইসরাত জাহান মিম্মি ও কাওসার আহমেদ শাওন সর্ম্পকে স্বামী-স্ত্রী ছিলেন না। বরং তাদের মাঝে দীর্ঘদিন ধরে পরকীয়ার সর্ম্পক ছিলো।

পাওনা টাকা আদায়েই জামালপুরে রাসেল হত্যাকাণ্ড: পিবিআই
জামালপুরের সরিষাবাড়িতে প্রায় দেড় বছর আগে সংঘটিত রাসেল মিয়া (৩৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় কালু মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
জামালপুরে ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি ছয় তলা ভবনের পাঁচতলার এক ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরের মাদারগঞ্জে আলোচিত চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

জামালপুরে জাল চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ২
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে উপজেলার বেলগাছা ইউনিয়নের দুর্গম যমুনার চর বরুল এলাকায় এ ঘটনা ঘটে।