জেলা: রংপুর
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: উদ্ধারকৃত আলামতে মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: উদ্ধারকৃত আলামতে মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় উদ্ধারকৃত আলামতে পাওয়া ডিএনএর সঙ্গে আটক মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের ডিএনএর মিল পেয়েছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)।

স্থানীয় সরকার নির্বাচনের কোনো কলঙ্ক সরকার  ঘাড়ে নেবে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনের কোনো কলঙ্ক সরকার ঘাড়ে নেবে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দিতে চায়। নির্বাচনি কোনো কলঙ্ক বর্তমান সরকার ঘাড়ে নেবে না।

‘বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে’

‘বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে’

বিএনপির সুন্দর সুন্দর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম।

১৮ কোটি মানুষের দাবি আদায়ে এই লংমার্চ: শফিকুর রহমান

১৮ কোটি মানুষের দাবি আদায়ে এই লংমার্চ: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করা হতো তাহলে এই লংমার্চ করার প্রয়োজন হতো না।

শিগগিরই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

শিগগিরই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের যে সংকট রয়েছে, আগামী এক মাসের মধ্যে তা দূর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ২ প্রতারক গ্রেপ্তার

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ২ প্রতারক গ্রেপ্তার

ফিশিং লিংকের মাধ্যমে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন— শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)।

রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি। গতকাল (রোববার, ৩০ আগস্ট) কারাগারের ভেতর থেকে তাদের মূত্রের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে ওই পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০২৭ শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০২৭ শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০২৭ শিক্ষাবর্ষেই সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলট কর্মসূচিতে কোনো ত্রুটি ধরা পড়লে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বছরের শুরুতে না হলেও ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু হবে বলে জানান তিনি।

‘দুই বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে’

‘দুই বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে’

২০২৮ সালের মধ্যে সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের কোনো সম্পর্ক নেই: আরপিএমপি

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের কোনো সম্পর্ক নেই: আরপিএমপি

রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদের পদায়নের সঙ্গে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ সপরিবারে চারজনকে হত্যার প্রতিবাদে আন্দোলনে মুখর নগরী। সড়ক অবরোধ, মৌন মিছিল ও মানববন্ধনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। এদিকে, আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। সৎকার সম্পন্ন হয়েছে গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যের।

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।