
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এই খেলার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন।

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
ঠাকুরগাঁওয়ের ভূল্লী মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে সাত বছরে আগে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৫) মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে আল আমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শনে ইউজিসি চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার এবং বিমানবন্দর চালুর উদ্যোগকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বড়মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনেক ত্যাগের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
অতীতে অনেক রাজনৈতিক নির্যাতন হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই।’

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, রাঙিয়ে তোলা হচ্ছে শহর
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জেলাজুড়ে।