Recent event

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি
তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি | ছবি: এখন টিভি
2

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমন ঘিরে পুরো জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য, চলছে প্রস্তুতি।

নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ ঠাকুরগাঁওয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানের সফরকে ঘিরে জেলা স্কুল মাঠে জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সাজানো হচ্ছে পুরো ভেন্যু, জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উদ্দীপনা ও উচ্ছ্বাস।

দলের নেতাকর্মীরা জানান, তারেক রহমান আসছেন আজ এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত তারা, তার আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি বলে জানান তারা।

তারেক রহমান নির্বাচনি জনসভা থেকে ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে উন্নয়ন ও রাজনৈতিক দিকনির্দেশনার বার্তা দেবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

আরও পড়ুন:

ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, ‘আমাদের প্রস্তুতি অনেক সুন্দর। সবাই আসবেন। আমরা প্রত্যাশা করছি পুরো জেলা এখানে ভেঙে আসবে।’

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান অনেক ভালো নেতা। আপনাদের ভালো লাগবে। সবাই আসবেন। তার দিকনির্দেশনা আপনারা শুনবেন।’

বিএনপির শীর্ষ এ নেতার আগমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করবো। এটি আমাদের দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করবো।’

এফএস