Recent event

১১ দফা বৃদ্ধির পর ১২শ' টাকা কমলো স্বর্ণের দাম

ভরি ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা

ভরিতে ১৩৬৫ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ১৩৬৫ টাকা কমলো স্বর্ণের দাম |
0

চলতি সেপ্টেম্বরে চার দফা এবং মোট ১১ দফায় ২০ হাজার টাকা বাড়ার পর ভালো মানের স্বর্ণের দাম কমলো। ১ হাজার ২৬০ টাকা কমিয়ে হলমার্ককৃত ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। আগামীকাল (রবিবার) থেকে নতুন দর কার্যকর হবে।


আজ (শ‌নিবার, ২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন স্বর্ণের দাম ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। স্থানীয় বাজারে দাম কমায় নতুন করে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯২ হাজার ২৮৬ টাকায় বিক্রি করা হবে।

অন্যদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এএইচ