আজ (সোমবার, ৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যানসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ৩২টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজিসহ ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৭টি ক্যাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ২৬৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৪টি ট্রাক, ১১টি ক্যাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬৬টি বাস, ১৫টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ৯৮টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৩৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে ৭৩৭টি গাড়ি ডাম্পিং ও ৪১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





