যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার

ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাংক অব ইংল্যান্ড | ছবি: সংগৃহীত
1

যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। মূল্যস্ফীতিকে লাগামের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো।

ব্যাংক অব ইংল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বেঞ্চমার্ক সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রাখছে। ২ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণে মূল্যস্ফীতি ঠিক রাখতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।

আরও পড়ুন:

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক টানা ষষ্ঠবারের মতো তাদের বেঞ্চমার্ক সুদের হার ২ শতাংশে অপরিবর্তিত রেখেছে। টানা তৃতীয়বারের মতো নীতিগত সুদের হার শূন্য রেখেছে সুইজারল্যান্ড।

সুইডেনের রিক্স ব্যাংকের সুদের হার ১ দশমিক সাত পাঁচ শতাংশ, ব্যাংক অব কানাডার ২ দশমিক দুই পাঁচ শতাংশ এবং ব্যাংক অব জাপান শূন্য দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এএম