এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৩৯ শতাংশের বেশি

রেমিট্যান্স
রেমিট্যান্স | ছবি: সংগৃহীত
0

রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৪৮ কোটি ডলারের বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১৯ তারিখ একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর ১ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৯ দিনে মোট প্রবাসী আয় এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এই মে মাসে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ৷ রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে পুরো অর্থবছর জুড়েও।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৬৩৩ কোটি ডলার।

ইএ