আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, মূলত সংকটে থাকা কোম্পানিগুলোর সম্পদ অডিট করে এ অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়েছে।
সংস্থাটি জানায়, ৮২টি বিমা কোম্পানির মধ্যে মাত্র ৭টি প্রতিষ্ঠানের কাছেই গ্রাহকের পাওনা সাড়ে চার হাজার কোটি টাকা। এই বিশাল অংকের দায় মেটাতে কোম্পানিগুলোর স্থাবর-অস্থাবর সম্পদের প্রকৃত হিসাব জানতে শুরু হচ্ছে বিশেষ অডিট।
আরও পড়ুন:
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলোতে থাকা বিমা কোম্পানিগুলোর এফডিআর এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থ দিয়ে দাবি পরিশোধ শুরু করা হবে।
তবে অর্থের সংকট থাকলে পরবর্তী ধাপে কোম্পানির জমিসহ অন্যান্য সম্পদ বিক্রি করার নির্দেশ দেবে নিয়ন্ত্রক সংস্থা।





