ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতা; ১,১১১ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ | ছবি: সংগৃহীত
0

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন মোট ৩৯১টি কোম্পানির ৪৪ কোটি ৬ লাখ ৪২ হাজার ৮৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০৩ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টির শেয়ারদর বেড়েছে, ১৭৬টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৪ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।

তবে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ২০১ দশমিক ৭৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ দশমিক ৯৮ পয়েন্টে নেমে আসে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-এমকেমি পেস্টিসাইডস, শাইনপুকুর সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রাইম ইনস্যুরেন্স, মালেক স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, শাহজিবাজার টি, ডমিনেজ স্টিল এবং কুইন সাউথ টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- সেন্ট্রাল ইনস্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, এমকেমি পেস্টিসাইডস, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, বিজিআইসি এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্স।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- রিসাইন, আইবিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, জিকিউ বলপেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং এএফসি অ্যাগ্রো বায়োটেক।

আজকের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৪৪৯ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৫০ টাকায়।—বাসস

এএইচ