অর্থমন্ত্রী বলেন, ‘বিগত দেড় দশকে সম্পদ লুট হয়েছে, প্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে। রাজনৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন হচ্ছে।’
আরও পড়ুন:
তবে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘গত দেড় দশকে বিশ্বে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। যুদ্ধ বিগ্রহের কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। মৌলিক নৈতিক ভিত্তির ওপর দেশ পরিচালনা করা আমাদের মূল লক্ষ্য। মূল্যস্ফীতি প্রতিবছর বাড়ছে। সরকার আশা করছে, মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘যদিও বাজেট বাস্তবায়নে অনেকটাই ঋণ নিতে হবে তবে আমাদের বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে অবশ্যই যেতে হবে। বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার ক্ষেত্রে কেউ ডিরেগুলেশন করলে কাউকে ছাড় দেয়া হবে না ।’





