Recent event

রমজান মাসে ব্যাংকের লেনদেন ৫ ঘণ্টা

0

আসন্ন রমজান মাসে ব্যাংকের লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ব্যাংকিং লেনদেনে সময় কমছে ৩০ মিনিট।

রমজান মাসজুড়ে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সময় ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।