Recent event

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও হলেন জাহিদুল ইসলাম

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম ভূঞা।এর আগে গত ২১ মে শফিউল আজিমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি দিলে এ পদ খালি থাকা সাপেক্ষে জাহিদুল ইসলাম ভূঞা বিমানের বর্তমান এমডি শফিউল আজিমের জায়গায় স্থলাভিষিক্ত হন।

গতকাল রোববার (২৬ মে)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন৷

মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর মো. জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সেজু