Recent event

ডিজেল-কেরোসিনের দাম কমলো ৫০ পয়সা

পেট্রোল-অকটেনে বাড়লো আড়াই টাকা, ডিজেল-কেরোসিনে ৭৫ পয়সা
পেট্রোল-অকটেনে বাড়লো আড়াই টাকা, ডিজেল-কেরোসিনে ৭৫ পয়সা |
0

ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।

জ্বালানি তেলের নতুন এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে। প্রতি লিটার ডিজেলে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা দাম নির্ধারণ করে সরকার। আগে প্রতি লিটার ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হতো।

এছাড়া কেরোসিনেও কমানো হয়েছে ৫০ পয়সা। ১০৫.৫০ টাকার কেরোসিন এখন বিক্রি হবে ১০৫ টাকায়। পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অনেকটা একই প্রক্রিয়ায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

এসএস