
বাস ভাড়া বাড়বে কত? জানা যাবে আজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ভাড়া ঠিক কত টাকা বাড়বে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (Ministry of Road Transport and Bridges) যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির লিটার কত?
বিশ্ববাজারের সঙ্গে মূল্যের সামঞ্জস্য বজায় রাখতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় (Price Adjustment) করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ (রোববার, ১৯ এপ্রিল) থেকে সারা দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম কার্যকর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

যোগান স্বল্পতা নাকি ‘প্যানিক বায়িং’ জ্বালানি সংকটের কারণ—যা বলছেন বিশেষজ্ঞরা
দেশিয় গ্যাসফিল্ড থেকে পাওয়া কনডেনসেট থেকে উৎপাদিত অকটেন-পেট্রোল দিয়ে চাহিদার একটি বড় অংশ মেটানো হয়। তবে যোগান থাকা সত্বেও অতিরিক্ত চাহিদায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে পাম্প মালিকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্যানিক বায়িংয়ের কারণেই চাপ বাড়ছে। অন্যদিকে, জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানো গেলে পেট্রোল-অকটেনের কাঁচামালের যোগান বৃদ্ধির সঙ্গে কমবে সংকটও।

পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় এক অভিযানে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

দেশে জ্বালানির বর্তমান মজুতে ১১ দিনের চাহিদা পূরণ সম্ভব: ডিসিসিআই সভাপতি
দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১১ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

ফিলিং স্টেশনের পেট্রোল গায়েব; দল থেকে বহিষ্কার বিএনপি নেতা
ময়মনসিংহের গৌরীপুরে নিজ মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কালোবাজারির ঘটনায় উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পঞ্চগড়ে অবৈধভাবে তেল বেচাকেনা, স্থানীয়দের হাতে ধরা
মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাঙ্ক, এর ভেতরে তিনটি পাত্রে জ্বালানি তেল— এমনই অভিনব কায়দায় পাম্প থেকে তেল নিয়ে গোপনে কেনাবেচা করে আসছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হলো না, তেল বহনের সময় হাতেনাতে ধরা পড়লো স্থানীয়দের হাতে।

মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার; পরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি ও পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।

ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুত, ২০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ (বুধবার, ১ এপ্রিল) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়লো গ্যাসোলিনের দাম
যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে পেট্রোলের গড় দাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গ্যালন প্রতি ৪ ডলার অতিক্রম করেছে। প্রাইস ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’র তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ
সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে অভিযান চলছে। গাজীপুরে প্রায় ৩৫ হাজার লিটারসহ ছয় জেলায় আলাদা অভিযানে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল জব্দ ও আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।