বিশ্বখ্যাত প্যালগ্রেভ এনসাইক্লোপিডিয়ায় বাংলাদেশি গবেষক তাসরিফের লেখা

তাসরিফ মাহমুদ, তার লেখা
তাসরিফ মাহমুদ, তার লেখা | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান থেকে প্রকাশিত দ্যা প্যালগ্রেভ এনসাইক্লোপিডিয়া অব মেডিয়েভাল উইমেনস রাইটিং ইন দ্য গ্লোবাল মিডল এজেস—এ স্থান পেয়েছে বাংলাদেশি গবেষক তাসরিফ মাহমুদের লেখা ‘অভ্যাইয়ার’। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটার ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন।

‘অভ্যাইয়ার’ নামটা মুলত তামিলনাড়ুর ইতিহাস ও সাহিত্যে জ্ঞানী ও সম্মানিত নারীদের বোঝাতে ব্যবহৃত একটি বিশেষ উপাধি। বিভিন্ন সময়ে এই নামে পরিচিত নারী কবি ও সাহিত্যিকেরা তামিল সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাসরিফ মাহমুদ তার লেখায় তাঁদের ইতিহাস, সাহিত্যকর্ম এবং গুরুত্ব তুলে ধরেছেন।

এই লেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ এশিয়ার নারীদের সাহিত্য ও ইতিহাসকে আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরা। মধ্যযুগের নারী লেখকদের নিয়ে আলোচনা অনেক সময় ইউরোপকেন্দ্রিক হয়ে থাকে। ‘অভ্যাইয়ার’ এন্ট্রিটি সেই আলোচনায় ভারতীয় উপমহাদেশের নারীদের ইতিহাস ও সাহিত্যকে যুক্ত করেছে।

তাসরিফ মাহমুদের ‘অভ্যাইয়ার’ এন্ট্রিটি ২০২৫ সালের ২২ জুলাই স্প্রিঙ্গার নেচার—এর মাধ্যমে অনলাইনে প্রকাশিত হয়। এনসাইক্লোপিডিয়াটি সম্পাদনা করেছেন মিশেল এম. সাওয়ার, ডায়ান ওয়াট এবং লিজ হারবার্ট ম্যাকাভয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি এনসাইক্লোপিডিয়ায় দক্ষিণ এশিয়ার নারী সাহিত্যিকদের নিয়ে একজন বাংলাদেশি গবেষকের কাজ প্রকাশ পাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মাধ্যমে বিশ্বজুড়ে গবেষক ও পাঠকদের কাছে তামিল সাহিত্য এবং উপমহাদেশের নারীদের সাহিত্যিক অবদান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।

এসএস