সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

সতর্কতা সংকেত
সতর্কতা সংকেত | ছবি: সংগৃহীত
0

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

পটুয়াখালীতে আজ (শুক্রবার, ১৭ জুলাই) সকাল থেকে ঝড়ো হাওয়া ও মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে।

সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছ ধরার সব ট্রলার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

আরও পড়ুন:

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নানান দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। এতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন।

এফএস