দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই; হাসপাতালে নতুন ভর্তি ৩৬৬

ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু পরীক্ষা | ছবি: এখন টিভি
0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৩৬৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার ‘স্বাস্থ্য অধিদপ্তর’-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৭৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ৮ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ৬ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত ২৫ হাজার ৩৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এএম